বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

দেশ

শ্রীনগরে ট্রাক উল্টে চালক আহত

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ২১ জুলাই, ২০২৬, ১৭:০১:৩৯

98
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়ায় একটি মালবাহী ট্রাক উল্টে চালক আহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইওয়ের উমপাড়া নামক স্থানে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে উল্টে পড়ে। এ সময় ট্রাকটির চালক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা জানান, ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত চালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, নিজ থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের মালামাল সরানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যান চলাচল স্বাভাবিক আছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers