বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৯:০৪:০৪

86
  • দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২২ জুলাই (বুধবার) দুপুর ১২:৩০ ঘটিকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​অভিযানকালে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আনিছুর রহমান (৪৫).  সদর ইউনিয়ন সুখানগাড়ী গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। নাজমুল শাকিব (২৪). পৌর মাস্টারপাড়া এলাকার মৃত শাজাহানের ছেলে। তাকে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এরশাদ (২৬), সদর ইউনিয়ন সুখানগাড়ী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রাসেল (২৬),পৌর মাস্টারপাড়া এলাকার মো. আবু সোবহানের ছেলে। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানায়, সাজা প্রদানের পর আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers