বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ এমপি’র

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৯:১০:৫২

63
  • চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ এমপি’র

নাটোর: চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইন্দ্রাশন এলাকায় বিলের অংশে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, চলনবিলে কৃষি ও কৃষককে বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি পন্য নিয়ে চলাচলসহ বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে। পরীক্ষামুলকভাবে স্থানীয়ভাবে তৈরী প্রযুক্তির মাধ্যমে কচুরীপানা পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বিষয়টি ফলপ্রসু হলে বিষয়টি সরকারকে অবগত করে ব্যাপক পরিসরে পুরো চলনবিল কচুরীপানা মুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers