বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

শ্রীনগরে চোরাইকৃত গরু উদ্ধারসহ গ্রেফতার ২

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৯:২৪:২৫

109
  • শ্রীনগরে চোরাইকৃত গরু উদ্ধারসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাইকৃত গরু উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহিদুল ইসলাম (৩৭) ও সোহেল বেপারী (৩৭) নামে ২ চোরকে গ্রেফতার করেন। এর আগে ১৬ জুলাই ২০২৬ তারিখ দিবাগত রাতে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের ছায়েদ মৃধার গোয়াল ঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনায় একটি সিসি ক্যামেরার ফুটেজের সূত্রধরে শ্রীনগর থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযুক্ত মাহিদুল ইসলাম ও সোহেল বেপারীকে গ্রেফতার করা হয়।

মাহিদুল ইসলাম কুড়িগ্রামের বেলদহ গ্রামের মরহুম সাত্তার আলীর ছেলে। সে বর্তমান শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়া। সোহেল বেপারী উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ এলাকার পশ্চিম চকেরপাড়ার বেদার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত চোরদের দেওয়া তথ্য অনুযায়ী পাটাভোগ এলাকার কামিল শেখের পরিত্যক্ত ঘরের সামনে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাইকৃত কালো রংয়ের ষাঁড় গরুটি উদ্ধার করে পুলিশ। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। বুধবার দুপুরের দিকে আসামীদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers