রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

দেশ

গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ৬ আগস্ট, ২০২৬, ১১:৫৪:০০

35
  • সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers