রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

দেশ

রুহিয়ায় ২১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭:২৫

40
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রুহিয়ায় অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রুহিয়া থানার ঢোলারহাট (কুড়ালীপাড়া) গ্রামের মানিক মুর্মুর স্ত্রী ফুলমতী হাসদা এবং ধর্মপুর (বদলিয়াপাড়া) গ্রামের মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে মহাদেব চন্দ্র বর্মণ। এছাড়া এ ঘটনায় আইনের সাথে সংঘাত জড়িত ধর্মপুর গ্রামের শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে শ্রী সুপলব চন্দ্র বর্মণ নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২১ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-০১/৬৩, তারিখ: ০৫/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লিটার চোলাই মদসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত 'জিরো টলারেন্স' অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers