রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

দেশ

বেনাপোল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালি

শার্শা (যশোর) প্রতিনিধি ৬ আগস্ট, ২০২৬, ১৩:০৩:০২

44
  • ছবি : নিউজজি

যশোর: বেনাপোল স্থলবন্দরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল বাজারে এসে শেষ হয়।

এ সময় বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহামেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সবুর, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইছহাক মিয়া, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতিয়ার মল্লিকসহ বিভিন্ন বিএনপি নেতা কর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers