রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

দেশ

পাঁচবিবিতে অসহায় পরিবারের মাঝে এসডিএসের গরু বিতরণ

‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৬ আগস্ট, ২০২৬, ১৩:০৪:১৬

48
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু গরু বিতরণ করা হয়।

‎বুধবার (৫ আগস্ট) বিকালে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে গরুগুলো গরীব ও অসহায়দের হাতে তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮টি পরিবারের মাঝে গরুগুলো বিতরণ করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন, উপজেলা কর্মকর্তা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা সামছুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সহকারি পরিচালক আঞ্জুমান আরা ও প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউর রহমান লিটনসহ উপকারভোগীরা।

‎এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার জানান, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রথম দফায় ১০৮টি, দ্বিতীয় দফায় ৩৩টি ও তৃতীয় দফায় আজ ২৮টি গরু বিতরণ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers