রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

দেশ

নজরুল বর্ষে তালোড়ায় নানা আয়োজনে সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৬ আগস্ট, ২০২৬, ১৬:১২:৩২

168
  • ছবি : নিউজজি

বগুড়া: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও সংগীত প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ্রুখ খান। তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এবং কবিতা সংসদের সাধারণ সম্পাদক কবি মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উপদেষ্টা ও সাবেক মেয়র মো. আব্দুল জলিল খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন মোহাম্মদ গোলাম ফারুক সভাপতি, দুপচাঁচিয়া প্রেসক্লাব, মো. হাসিনুর রহমান দিপু, সভাপতি, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি মো. মোমিন খান, সদস্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটি, সুব্রত কুমার ঘোষ উপদেষ্টা, নাগর আর্ট অ্যান্ড সংস্কৃতি বিদ্যালয় সামগ্রিক অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন ও সার্বিক সহযোগিতা করেন মো. আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, মো. হারুন ও দিনেশ চন্দ্র শীল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক ও মেধাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। দিনশেষে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers