বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

পৌরসভা মেয়র প্রার্থী হেভিওয়েট’ নেতা ইমদাদুল হক ইমদাদের নির্বাচনি প্রচারণা

বেনাপোল (যশোর) প্রতিনিধি ১২ আগস্ট, ২০২৬, ১৭:০১:২৮

258
  • পৌরসভা মেয়র প্রার্থী হেভিওয়েট’ নেতা ইমদাদুল হক ইমদাদের নির্বাচনি প্রচারণা

যশোর: যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা যুবদলের ‘হেভিওয়েট’ নেতা এবং বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব  ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বিরামহীন প্রচারণার অংশ হিসেবে তিনি বুধবার (১২আগস্ট) সকাল থেকে পৌরসভার বিভিন্ন  ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট করেন।

প্রতিদিন সকালের আলো ফোটার পর থেকেই ইমদাদুল হক ইমদাদ তার কর্মী-সমর্থকদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ও পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন।

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কুশল বিনিময় করছেন এবং আন্তরিকতার সাথে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ​দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সাথে জড়িত এই তরুণ নেতা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি এবং জনসেবার দৃঢ় মানসিকতা নিয়ে ভোটারদের সামনে হাজির হচ্ছেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “নির্বাচিত হলে গরীব-অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা তাদের পাশে থাকব।”

​বিশেষ করে পৌরসভার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়াও, এলাকা থেকে মাদকের ভয়াবহতা দূর করতে যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানান।

সময় তার সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মো. শাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers