বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

হাওরে ফেলে দুই সন্তানকে হত্যা করলেন বাবা

নিউজজি ডেস্ক ১২ আগস্ট, ২০২৬, ১৮:০৭:২৩

94
  • সংগৃহীত

ঢাকা: সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দুই ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা করেছেন বাবা। জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহতরা হলেন ৭ বছর বয়সী সন্তান মোহাদ্দিস এবং ৪ বছরের তুলনা আক্তার।

আজ বুধবার (১২ আগস্ট) শিশুদের বাবা কামরুল হাসানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে হাওরে ফেলে দিয়ে হত্যার তথ্য পাওয়ার দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়া করে দুই সন্তান মোহাদ্দিস ও তুলনাকে নিয়ে সিলেট চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে কামরুল বাড়ি ফিরলেও তার সঙ্গে দুই সন্তান ছিল না। বাড়ি ফিরে ফেসবুক লাইভে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান কামরুল।

এর মধ্যে মঙ্গলবারে তুলনা এবং বুধবার মোহাদ্দিসের লাশ ভেসে উঠার পর বাবা কামরুলকে আটক করা হয়। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers