বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

পুলিশের মাসিক কল্যাণ সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃার প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি ১২ আগস্ট, ২০২৬, ১৮:১৯:৪৪

97
  • পুলিশের মাসিক কল্যাণ সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃার প্রদান

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও গত জুলাই মাসে কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ নির্বাচিত হন।

এর পাশাপাশি আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য রাজনগর থানার এসআই অরূপ সরকার এবং সাইবার মামলার আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাই মোবাইল-নগদ অর্থ উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers