বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবু সহ গ্রেফতার ৬

গাজীপুর প্রতিনিধি ১২ আগস্ট, ২০২৬, ১৮:২৫:৪৮

119
  • টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবু সহ গ্রেফতার ৬

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে শীর্ষ ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি সিএনজি চালিত অটো রিকসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭), আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬), মো. মিলন (৩৫) সাগর আহমেদ ইয়ামিন (২৫) ও ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

অপরদিকে রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers