বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১২ আগস্ট, ২০২৬, ১৮:৩২:১৩

84
  • সিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ

নাটোর: বিশ্ব যুব দিবস ২০২৬ উপলক্ষে নাটোরের সিংড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. আব্দুল মুন্নাফ, সিংড়া পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা মাস্টার আব্দুল রশিদ মিয়া, মাওলানা সাদরুল উলা, মো. মিজানুর রহমান, পৌরসভার ৪নং ওয়ার্ডের সভাপতি নাসিমুজ্জামান বাপ্পি ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি কবির হোসেন প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers