বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১২ আগস্ট, ২০২৬, ১৯:১৬:৪১

221
  • বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে দৈনিক করতোয়ার বেলকুচি প্রতিনিধি সাইদুর রহমান ও এনায়েতপুর প্রতিনিধি নারায়ণ মালাকারের আয়োজনে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা মোহাম্মদ আলী ভূইয়া, ইকবাল হোসেন আকাশ, শামীম মিয়া সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে করতোয়া পত্রিকা তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেক কর্তন করা হয়।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers