বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সিরাজদিখানে বিএনপির আহ্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১২ আগস্ট, ২০২৬, ১৯:৫২:২৩

64
  • সিরাজদিখানে বিএনপির আহ্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর  ইউনিয়ন বিএনপির আহবায়কের  বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বালুচর  শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভিতর বসতবাড়িতে  এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়ির মালিক বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ স্বপরিবারে পাশের গ্রাম তার শ্বশুরবাড়ি খাসমহলে অবস্থান করছিলেন। স্থানীয়রা জানান, ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে তারা ভবনের ভেতরে ঢোকে। এ সময় ওই বাড়িতে বসবাসকারী ডিসি প্রজেক্ট এর জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০), ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কে ভবনের ছাদে চলে যান।

ডাকাতরা শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে নগদ ৮ লাখ টাকা, প্রায দুই ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ  টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বালুচর ইউনিয়নের বিএনপির আহবায়ক আব্দুল লতিফ জানান,আমার বাড়িতে প্রজেক্টের  মসজিদের ইমাম সাহেব  থাকতেন। ডাকাতি সময়  রাতে আমি শ্বশুর বাড়িতে অবস্থান করছিলাম । ঘরের আসবাবপত্র আলমারি ভেঙ্গে তছনছ করে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণলঙ্কাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মতো  আমার খোয়া গেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে  গিয়েছিলাম । ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers