বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

জরুরি বৈঠকে বসেছে বিএনপি

নিউজজি ডেস্ক ১৩ আগস্ট, ২০২৬, ১১:১৫:২৯

63
  • সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে বৈঠকটি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এ বৈঠকে উপস্থিত আছেন বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী কে হচ্ছেন, সেটি চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেয়া হবে মনোনয়নপত্র।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি বেছে নিতে জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই।

দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এসংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলকে ঘিরেই বিএনপির সব প্রস্তুতি।

তবে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হলে একই সাথে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় শূন্যতা তৈরি হবে। সেগুলো হচ্ছে বিএনপি মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। ফলে কে হবেন তার উত্তরসূরি, এ নিয়ে চলছে নানা আলোচনা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers