বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ৪

যশোর প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫২:৩৪

72
  • ছবি : নিউজজি

যশোর: মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর উপজেলার নেহালপুরের কালিবাড়ী বাজারে অভিযান চালানো হয়। রাত ১০টার দিকে রেজাউল করিমের চায়ের দোকানে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মণিরামপুরের বালিদা পূর্বপাড়ার আফছার গাজীর ছেলে শরিফুল ইসলাম, নেহালপুর ঝাইতলা এলাকার গোলাম মোস্তফা দফাদারের ছেলে বাহারুল ইসলাম, নেহালপুর আটারঘাট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ইসমাইল হোসেন ওরফে রাজু এবং জয়পুর দফাদারপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটে খেলা পরিচালনার কথা স্বীকার করেন। তারা পলাতক আরও ২-৩ জনের সাথে যোগসাজশে বিভিন্ন অনলাইন বেটিং সাইট ও অ্যাপ ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়া পরিচালনা ও ই-লেনদেন করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers