বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নওগাঁয় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৪:৫০

56
  • ছবি : নিউজজি

নওগাঁ: সদর থানার পুলিশের অভিযানে ১৫০ পিছ টেপেন্ডাডল ট্যাবলেটসহ নুপুর আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত নুপুর আক্তার জেলার মহাদেবপুর থানার রাইগাঁ গ্রামের সজিবের স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে নওগাঁ পৌরসভাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে ১৫০ পিছ টেপেন্ডাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers