বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নওগাঁয় মোটরসাইকেল-সিএনজি সংর্ঘষে সেনা সদস্য নিহত

নওগাঁ প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৭:১৩

93
  • ছবি : নিউজজি

নওগাঁ: মহাদেবপুরে মোটরসাইকেল-সিএনজি সংর্ঘষে যোবায়ের রহমান নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে মহাদেবপুরের আখেড়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যোবায়ের নওগাঁর সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলায় উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত সেনা সদস্য যোবাযের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে জেলার মহাদেবপুরের আখেড়া নামক স্থানে এলে তার মোটরসাইকেলের সাথে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া সামরিক হাসপাতালে নেয়া হয়। সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যোবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ছুটিতে বাড়ি আসার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers