মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

নোয়াখালীতে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

‎নোয়াখালী প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১২:০০:১১

189
  • ছবি : নিউজজি

নোয়াখালী: জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) বিশেষ অভিযানরে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

‎‎বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এসআই মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ নোয়াখালী পৌরসভার মাইজদী বাজার এলাকার মদিনা হোটেলে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- তাহামিন হোসেন লতিফ ওরফে তানিম ও জুনায়েদ হোসেন। ২ জনেই একলাশপুর লাল কাজী বাড়ি প্র. কল্যা মার্কেট এলাকার নূর মোহাম্মদের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং ডিবি নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers