মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

‘২৫ মার্কিন কোম্পানির সাথে বৈঠক ফলপ্রসূ’

নিউজজি ডেস্ক ১৩ আগস্ট, ২০২৬, ১৫:২০:৩০

47
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ‘২৫টি কোম্পানির শীর্ষ ৫০ জন ডেলিগেশন কীভাবে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করা যায় এবং বাংলাদেশের বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রা কীভাবে আরও দীর্ঘায়িত করা যায়-তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ আলোচনার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

মাহ্দী আমিন জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে ৫০ জনের একটি ডেলিগেশন বাংলাদেশে এসেছেন। তারা গত তিন দিন ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

মাহ্দী আমিন আরও জানান, দেশে নতুন কর্মসংস্থান তৈরি এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে থাকা পলিসিগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে ফলপ্রসূ ও কার্যকর আলোচনা হয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers