মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

সুধারামে বিধবা নারীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা

‎নোয়াখালী প্রতিনিধি ১৩ আগস্ট, ২০২৬, ১৬:২১:২০

90
  • সুধারামে বিধবা নারীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা

‎নোয়াখালী: নোয়াখালীতে স্বামীর ভিটায় একা বসবাসকারী মিনারা বেগম (৫৫) নামের এক বিধবা নারীকে রাতের আঁধারে উত্ত্যক্ত করা, ঘরে প্রবেশের অপচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলায় সাক্ষী দিতে আসলে ভুক্তভোগীর দেবর মোঃ কামাল (৬২) ও জা হাসিনা আক্তার (৫০)কে পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে সুধারাম মডেল থানার পশ্চিম এওজবালিয়া গ্রামে।

‎‎​মামলায় একমাত্র অভিযুক্ত করা হয়েছে একই এলাকার মৃত আমান উল্যাহর ছেলে মো. আব্দুস সাত্তারকে (৬৫)।

‎‎​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সরেজমিনে ঘটনাস্থলে গেলে এলাকার ২০-২৫ জন বয়োবৃদ্ধ পুরুষ জড়ো হয়ে ভুক্তভোগী নারীকে হেনস্তার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

‎​‎মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন)-এর ১০ ধারা এবং দণ্ডবিধি আইনের ৫০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎​ভুক্তভোগী নারীর বক্তব্য ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০০৫ সালে বাদীর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তাঁর তিন ছোট সন্তানকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করে আসছেন। বাদীর দেবর সপরিবারে ঢাকায় থাকায় এবং বাড়িতে অন্য কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকায় প্রতিবেশী অভিযুক্ত আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্ন কুপ্রস্তাব ও ইশারা ইঙ্গিত দিয়ে আসছেন। প্রতিবাদ করলে অভিযুক্ত আরও বেপরোয়া হয়ে ওঠেন।

‎‎​গত ২৬ এপ্রিল রাত ১২টা থেকে ১টার মধ্যে আসামি মিনারার শোয়ার ঘরের দরজার নিচ থেকে মাটি সরিয়ে এবং কাঠের খিল খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন অভিযুক্ত ছাত্তার। এরপর ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে বাইরে গেলে আসামি তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। পাশাপাশি তাঁর কুপ্রস্তাবে রাজি না হলে ঘরে সিঁদ কেটে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রকাশ্যে হুমকি দেন। সর্বশেষ গত ২৮ জুন রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে আসামি পুনরায় বাদীর ঘরের পাশে এসে যৌন হয়রানি করেন এবং বিভিন্ন ভয়ভীতি দেখান।

‎​মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামি প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে এবং তাঁর আত্মীয় স্বজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন  এমন প্রভাব দেখিয়ে বাদীকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

‎এ ঘটনায় মিনারা বাদী হয়ে আদালতে মামলা দেন। মামলায় তার দেবর ও ঝাল সহ এলাকাবাসী গন্যমান্য লোক সাক্ষী আছেন। অভিযুক্ত ছাত্তার সাক্ষী মো. কামাল ও তার স্ত্রী হাসিনা আক্তার  ঢাকা থেকে বাড়িতে আসলে তাদের  অতর্কিত হামলা করে লাঠি ও ধারালো অস্র দিয়ে আহত করে। বাকি সাক্ষীদেরও হুমকি ধমকি দিচ্ছেন।

বিধবা এই নারী তাঁর জান মাল, সম্মান ও নিজ ভিটায় নিরাপদে বসবাসের সুরক্ষায় আদালতের নিকট ন্যায়বিচার এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers