শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজজি ডেস্ক ১৪ আগস্ট, ২০২৬, ১২:০৮:২৯

382
  • সংগৃহীত

ঢাকা: সাতজন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদমর্যাদার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ (ওসি) ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

অবসরপ্রাপ্ত সাতজন সহকারী পুলিশ কমিশনার হলেন— র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

এ আদেশ জারির পর সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে আলাদা আরও একটি প্রজ্ঞাপন জারি করে ৪৯ পুলিশ পরিদর্শককে (ওসি) চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers