মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

বিভিন্ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম

মৌলভীবাজার প্রতিনিধি ১৪ আগস্ট, ২০২৬, ১৭:২৫:৩৫

314
  • বিভিন্ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম

মৌলভীবাজার: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের  প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন- সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল সফর করে গেছেন। সেই সফরে শ্রীমঙ্গলের উন্নয়নে যে নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আমি আজ শ্রীমঙ্গল এসেছি। এর ধারাবাহিকতায় প্রায় পৌনে ৬ কোটি টাকা ব্যায়ে উপজেলার রাধানগর বিষামনি  ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে, যা আগামী ডিসেম্বরে শেষ হবে।

বাইপাস সড়ক নির্মাণ কাজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাইপাস সড়ক নির্মাণসহ পৌরসভার ময়লার ভাগার স্থানান্তরের জন্য  আলোচনা চলছে। একটি পরিবেশ বান্ধব স্থানে ময়লার ভাগার সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলের উন্নয়নে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, গোটা সিলেট বিভাগের জন্য ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে।  এর মধ্যে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটা বাস্তবায়ন হলে শ্রীমঙ্গলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বর্তমান নির্বাচিত সরকারের সময় ১৮০ দিন হতে ২ দিন বাকি। এরমধ্যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,  স্বাস্থ্য কার্ড, বৃক্ষ রোপন, খাল খনন, ইমাম মুয়াজ্জিনদের বেতন  সহ বিভিন্ন কর্মসূচি মাঠে গড়িয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী  ডিসেম্বর নাগাদ এসব প্রকল্প বাস্তবায়ন হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে পর্যটন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সরকারের সমন্বয়ে একটি মাস্টার প্লান তৈরি করার বিষয়টি আমরা বিবেচনায় রয়েছে।  যাতে দেশী বিদেশি পর্যটকরা শ্রীমঙ্গলের আসতে উৎসাহিত হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরো বলেন, চলতি অর্থ বছরের মধ্যে ৫টি সিটি কর্পোরেশনসহ সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। এলক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল  সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। সকাল ১১ টায় তিনি ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে একটি গাছের চারা রোপন করেন। এসময় তিনি ভিক্টোরিয়া হাইস্কুল খেলার মাঠের পাশে জনসাধারণের হাঁটার জন্য ওয়াক ওয়ে নির্মাণে উদ্যোগ গ্রহনে ইউএনওকে নির্দেশনা দেন। পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে  মতবিনময় করেন।

এসময় প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে আশ্বাস দেন।

এসময় স্থনীয় এমপি হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী,  শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন,  সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ।

পরে মন্ত্রী পৌরসভার হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের আবাসন প্রকল্পের ৭ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ, উপজেলার মোহাজিরাবাদ এলাকার ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ, শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প  পরিদর্শন করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers