বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৮ আগস্ট, ২০২৬, ১৬:৩৮:৪৬

99
  • সংগৃহীত

বগুড়া: দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার রঘুশারদিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা।

উপজেলা খাদ্য প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির অংশ হিসেবে রঘুশারদিঘী এলাকায় পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এ সময় তার উপস্থিতি টের পেয়ে সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে চাল কেনাবেচায় জড়িত অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে থাকা ৩০ কেজি ওজনের ১০টি বস্তায় মোট ৩০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খানের সাথে আলোচনা করে স্থানীয় এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যেকোনো ধরনের অনিয়ম, অবৈধ কেনাবেচা বা পাচার রোধে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers