বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও সংবর্ধনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৮ আগস্ট, ২০২৬, ১৭:৩০:৩০

61
  • ছবি : নিউজজি

বগুড়া: দুপচাঁচিয়ায় নানা আয়োজনে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬' এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও শাহরুখ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

মৎস্য চাষে অবদানের জন্য স্বর্ণপদক লাভ করায় এমপি মহিত তালুকদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাছ চাষ ও মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় শিং মাছ চাষে বিশেষ অবদান রাখায় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিককে সম্মাননা স্মারক দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers