বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোয় ৪ জনকে অর্থদণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ আগস্ট, ২০২৬, ১৭:৩১:৩৭

68
  • ছবি : নিউজজি

নাটোর: সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে ৪ জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার চলনবিল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে ৪ জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৬ ও ৯২ অনুযায়ী মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে চালকদের সচেতন করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers