বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সুবর্ণচরে ব্র্যাককর্মী ও গৃহবধূসহ ৩ মরদেহ উদ্ধার

‎‎নোয়াখালী প্রতিনিধি ১৮ আগস্ট, ২০২৬, ১৭:৩৫:১৮

78
  • সুবর্ণচরে ব্র্যাককর্মী ও গৃহবধূসহ ৩ মরদেহ উদ্ধার

নোয়াখালী: সুবর্ণচর উপজেলায় পৃথক ৩টি ঘটনায় এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

‎‎নিহতরা হলেন- ব্র্যাকের কাঞ্চন বাজার শাখার কর্মসূচি সহকারী (পিএ) দাউদুল ইসলাম এবং তিনি ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ বাজার এলাকার আবুল কালামের ছেলে, চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের রিপনের স্ত্রী তামান্না আক্তার ও চরআমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ৩ বছরের ছেলে হামিম।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্র্যাককর্মী দাউদুল ইসলাম তার শরীর খারাপ লাগার কথা বলে অফিস ম্যানেজারকে গেস্ট রুমের চাবি চান এবং সেখানে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার সকালে অফিসের পিয়ন চাবি আনতে গিয়ে গেস্ট রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

‎‎অপরদিকে, পারিবারিক কলহের জেরে চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন গৃহবধূ তামান্না আক্তার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হলে পুলিশ তা উদ্ধার করে।

‎‎এছাড়া, একই দিনে চরআমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বসতবাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হামিম নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়।

‎‎চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্র্যাককর্মী দাউদুল ইসলাম ও গৃহবধূ তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers