বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

গৌরনদীতে ৪ দিনের ব্যবধানে ফের ডাকাতি

বরিশাল প্রতিনিধি ১৮ আগস্ট, ২০২৬, ১৭:৫২:৫১

87
  • ছবি : নিউজজি

বরিশাল: গৌরনদীতে প্রবাসীবাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের বসতঘরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাসেমাবাদ-গেরাকুল সীমান্ত এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর ঘরে হানা দেয় ডাকাত দল।

ভুক্তভোগী আনোয়ার হোসেন গৌরনদীর আল-হেলাল একাডেমির শিক্ষক। তিনি জানান, গভীর রাতে ৪ থেকে ৬ জনের একদল সশস্ত্র ডাকাত বসতঘরের দরজা ভেঙে ভেতরের প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই ডাকাতরা তাকে ও তার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর পুরো ঘর তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোন লুটে নেয়। তবে কৌশলে ডাকাত সদস্যরা মোবাইল হ্যান্ডসেটগুলো নিয়ে গেলেও সীম কার্ডগুলো খুলে রেখে যায়।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) ভুক্তভোগী পরিবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে মালামাল উদ্ধার এবং আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৪ আগস্ট রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বাড়িতে একই কায়দায় হামলা চালায় ডাকাত দল। প্রবাসী স্ত্রীর ও সন্তানের গলায় রামদা ধরে পুরো ঘরের মালামাল লুটে নেয় তারা। মাত্র চার দিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers