শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিউজজি ডেস্ক ১৯ আগস্ট, ২০২৬, ১২:০৯:৩৬

157
  • সংগৃহীত

ঢাকা: হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যের পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আজ বুধবার এ রিট করা হয়।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল ও আসনটি শূন্য ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। ওই আসনের স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন এ রিট আবেদনটি দায়ের করেন।

সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী দায়ের করা এই রিট আবেদনে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল। তিনি জানান, রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।

রিট পিটিশন সূত্রে জানা যায়, হলফনামায় তথ্য গোপনের বিষয়টি উল্লেখ করে এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিটটি করা হয়। আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers