শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

বেনাপোলে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি ১৯ আগস্ট, ২০২৬, ১৩:০৭:০৫

55
  • ছবি : নিউজজি

যশোর: আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় গণসংযোগ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি ।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে থেকে বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।

এছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, অজয় পাল, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, এলাকার উন্নয়ন ও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। এ জন্য তিনি পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করা হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers