শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘লংমার্চ নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে’

নিউজজি ডেস্ক ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৪:৩০

76
  • ‘লংমার্চ নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে’

ঢাকা:  লংমার্চ নিয়ে সরকারি দল কোন প্রতিকূল পরিবেশ তৈরির চেষ্টা করলে জনগণের রোষানলে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তিনি বলেন, আমরা আশা করি সরকার লংমার্চ নিয়ে কোন অপরিণামদর্শী সিদ্ধান্ত নেবেন না।  শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‎সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, সরকারকে উৎখাত করতে নয়, জনগণের গণরায় বাস্তবায়ন করতেই ঢাকা চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ। গণতন্ত্রের স্বার্থে বিরোধীদলের এই কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করতে হবে। লংমার্চ ঘিরে জনগণের জানমালের কোনো ক্ষতি হবে না। পুলিশ মহাপরিদর্শকের সাথে আমরা লংমার্চ নিয়ে সাক্ষাৎ করেছি। আমরা তাকে বিস্তারিত বলেছি ও সহযোগিতা চেয়েছি। আমরা আশা করি পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা সে সহযোগিতা পাব।

পরওয়ার বলেন, সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী জনসভা। ৮টা পর্যন্ত এই সমাবেশ চলবে। এটি শেষ করেই আমরা চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে যাত্রা শুরু করবো। লংমার্চে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এই লংমার্চ নিয়ে সরকারের বিরোধীদলের প্রতি পরমতসহিষ্ণুতা প্রমাণের সুযোগ এসেছে বলেও জানান তিনি।

নিউজজি/এসডি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers