শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৬:১৭

98
  • কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

মৌলভীবাজার:  শুক্রবার(০৪ সেপ্টেম্বর)  মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায়  তেতইগাঁও  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে  সকাল দশটা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মনিপুরী ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বেলা সাড়ে এগারোটায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও  গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) জনাব আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের  সম্পাদক  রাকেশ নাওরেম।অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক  ও  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে চলিত বছর ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর  পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে  সকাল ০৯ : ০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers