শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘সবাই বাংলাদেশের স্বাধীন নাগরিক, কেউ এ দেশেরে সংখ্যালঘু নয়’

নিউজজি ডেস্ক ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৫:২৪

229
  • সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র‌্যালির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই বাংলাদেশের স্বাধীন নাগরিক, কেউ এ দেশেরে সংখ্যালঘু নয়।’

দেশেরে সামগ্রিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সকল অশুভ শক্তির বিরুদ্ধেই গত দেশের মানুষ ফেব্রুয়ারিতে রায় দিয়েছেন। গত ছয় মাসে সকল ধর্মের মানুষের মধ্যে বিশ্বমানের সহাবস্থান তৈরি করেছে বর্তমান সরকার।’

ধর্মের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে যার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমরা সবাই বাংলাদেশি। আগের রাষ্ট্রীয় পরিচয়, এরপর ধর্মীয়, তারপর সংস্কৃতির পরিচয়।’

তিনি বলেছেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি এই দেশের সনাতন ধর্মের ভাইবোনদের তাদের জন্য ভোট ব্যাংক মনে করতো, সেই ভ্রান্ত ধারণা ও মিথ আপনারা ভেঙে দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্মীয় পরিচয় থাকতে পারে, কিন্তু ধর্মীয় পরিচয়টা এখানে কোনো মুখ্য নয়। আমরা নাগরিকের পরিচয় এখানে থাকতে চাই। বাংলাদেশের সকল নাগরিক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী যারাই হোক, তারা ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে নিজ নিজ ধর্মাচার, ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। কিন্তু জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। এই একটাই হবে আমাদের পরিচয়। এজন্যই আমরা বলি, আমাদের নেতা বলেছেন—সবার আগে বাংলাদেশ। যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে আমরা সবার আগে বাংলাদেশি, তারপরে আমাদের ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়। সবার আগে বাংলাদেশী এবং সবার জন্য বাংলাদেশ।’

বাংলাদেশের স্বাধীন মানুষ হিসাবে নিজেকে কেউ সংখ্যালঘু হিসাবে পরিচয় না দেয়ার আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউই যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। সবাই নাগরিকত্বের ভিত্তিতে পরিচয় দেবেন। ধর্মের ভিত্তিতে নয়, এই দেশের সমান অধিকারভুক্ত একজন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাহলে আমরা আজকে থেকে কী বলবো? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবো। সামাজিক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখবো। কেউ আর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দের উল্লেখ করার প্রয়োজন নেই। এটা হবে ধর্মীয় সম্প্রীতি, সহ-অবস্থান এবং সামাজিক শান্তি এবং সম্প্রীতি।’

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers