শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

সড়ক দুর্ঘটনায় ভাগ্যের জোরে রক্ষা পেলেন স্ত্রীসহ প্রতিমন্ত্রী, নারী পথচারী আহত

জয়পুরহাট প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৯:০৭

128
  • সড়ক দুর্ঘটনায় ভাগ্যের জোরে রক্ষা পেলেন স্ত্রীসহ প্রতিমন্ত্রী, নারী পথচারী আহত

জয়পুরহাট: একেবারে ভাগ্য জোরে বেঁচে গেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে আসার সময়  সকাল ৯ টার দিকে প্রতিমন্ত্রীকে বহন করা গািড়ীটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক  ব্রিজ এলাকায়  পৌঁছে। এ সময় রাস্তা পারাপাররত এক নারীকে বাঁচাতে গিয়ে  চালক নিয়ন্ত্রন হারালে গাড়ীটি রাস্তা থেকে নিচে পড়ে যায়। 

এ সময়  স্থানীয়রা মন্ত্রী, তার স্ত্রী ও গড়ি চালককে উদ্ধার করেন।  এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাটু ও দুই পায়ে আঘাত পেলেও তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। তবে এ দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ওই নারী আহত হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয পুলিশ। পরে মন্ত্রী ও স্ত্রীকে কালাই পৌরশহরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটে দুইদিনের সরকারি সফরে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে তার হাটু ও দুই পায়ে  আঘাত পান ও তার গাড়ী চালক সামান্য আহত হলে তাঁকে  তাদের বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা করানো হয়। প্রতিমন্ত্রীর নির্দেশে আহত অজ্ঞাত পরিচয় ওই নারীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তার পরিচয় সনাক্তকরনসহ চিকিৎসার ব্যপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers