শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

৬ দফা না মানলে ১ দফার ডাক দেয়া হবে

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৬:১৬

184
  • সংগৃহীত

ঢাকা: ৬ দফা দাবি না মানলে সরকার পতনের জন্য ১ দফার ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোট নেতারা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) লং মার্চ চলাকালে কুমিল্লার পদুয়ার বাজারের পথসভায় তারা এ কথা বলেন। 

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সরকারকে ৬ দফা দাবি জানিয়েছি। দাবি আদায় না হলে সরকার পতনের এক দফা দেয়া হবে।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। কুমিল্লা বিভাগ হয়নি হয়েছে সিলেট। এরপর ফ্যাসিবাদ সরকার বলেছিল কুমিল্লায় বিভাগ হবে না। কারণ কুমিল্লায় খন্দকার মুশতাক আছে। এখন কেন কুমিল্লা বিভাগ হবে না? কুমিল্লাবাসীর অপরাধ কি? কি কারণে একটি অঞ্চলকে বঞ্চিত করা হবে?

তিনি আরও বলেন, এই সরকার জনগনকে যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি। তাই দাবি আদায়ের প্রস্তুতি নিন। আমরা আশাবাদি, আমরা আস্থাশীল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য সব দাবি আদায় করা হবে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে যাবো। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাবো। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বক্তব্যে বলেন, একবার তারেক রহমানের রাষ্ট্রপতি ও বিএনপি মহাসচিব ফখরুল সাহেব বলেছেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। আমরাও ফখরুল সাহেবের কথাই বলি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers