রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

চেয়ারম্যান প্রার্থী এবাদতের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৪:৫০

74
  • চেয়ারম্যান প্রার্থী এবাদতের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

জয়পুরহাট: ‎সুস্থ দেহ সুন্দর মন,হাসিখুশি সারাক্ষণ,এই বার্তা নিয়ে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন জামায়াত সমর্থিত বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উদীয়মান তরুণ নেতা মোঃ শাহাদৎ হোসেন এবাদত।

‎তরুণ প্রজন্ম নতুন মুখ। রয়েছে তার নতুন উদ্যমতা। এই উদ্যমতাকে কাজে লাগিয়ে তিনি বাগজানা ইউনিয়নের হত-দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিজ উদ্যোগে ৫ই সেপ্টেম্বর শনিবার সকালে সোনাপুর স্কুল মাঠে দিনব্যাপী এক ফ্রী হেল্থ ক্যাম্পের আয়োজন করেন।

‎এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস সালাম।

‎ডা. মুছা হারুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন এবাদত।

‎দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং গর্ভবতী নারীদের ওজন নির্ণয় করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ ও কিছু প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

‎আয়োজক মো. শাহাদাৎ হুসাইন এবাদত বলেন, শুধু তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দেয়াই এ আয়োজনের উদ্দেশ্য নয়; বরং এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতে জরুরি সময়ে রক্তের সংকট মোকাবিলায় একটি কার্যকর উদ্যোগ গড়ে তোলাই মূল লক্ষ্য।

‎তিনি বলেন, “মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তা সংরক্ষণের মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংকের ভিত্তি তৈরি করতে চাই। এতে বাগজানা ইউনিয়নের কোনো মানুষ জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।”

‎এবাদত জানান, বাগজানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পাঁচটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব ক্যাম্পের মাধ্যমে মোট এক হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও তথ্য সংরক্ষণ, প্রায় পাঁচশত মানুষের ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোনাপুরের আয়োজনটি ছিল সেই ধারাবাহিক কর্মসূচির একটি অংশ।

‎ক্যাম্পে তরুণ ও মেধাবীদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে এবাদত বলেন, বাগজানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেক দক্ষ, মেধাবী ও যোগ্য তরুণ রয়েছেন। তাদের দক্ষতা ও মেধাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন। এ আয়োজনের মাধ্যমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা তাকে আশাবাদী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

‎সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দারিদ্র্য ও অসহায়ত্ব দূর করতে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষকে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে যে যেভাবে পারেন, সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

‎এ দিকে ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও তথ্য সংরক্ষণের উদ্যোগটি ভবিষ্যতে জরুরি সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বাগজানা ইউনিয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন

‎সোনাপুরের এ আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর একটি সামাজিক উদ্যোগেরও সূচনা হলো—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers