রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

কটিয়াদীতে ফার্নিচারের দোকানে দুর্ধর্ষ লুট

কিশোরগঞ্জ প্রতিনিধি ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৯:০৮

114
  • কটিয়াদীতে ফার্নিচারের দোকানে দুর্ধর্ষ লুট

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ফার্নিচার দোকানের শাটার ভেঙে প্রায় অর্ধ লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে কটিয়াদী পৌরসভা কাঠমহাল সংলগ্ন চরিয়াকোনা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এলাকায় সাইমুম ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

চুরি হওয়ার বিষয় নিয়ে দোকান মালিক জহিরুল হক উজ্জ্বল বলেন, মহাসড়ক সম্মুখ শাটার অক্ষত থাকলেও দেয়াল টপকে পিছনের সাইডে লাগানো শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে চুর চক্র। এতে দোকানে থাকা ফার্নিচার বানানোর মেশিনারিজ, আইপিএস, সিসি ক্যামেরার মনিটর, পাখাসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

সকাল ৯টার দিকে দোকানের ভিতর ঢুকে দেখি সবকিছু এলোমেলো এবং পিছনের শাটার ভেঙে নিচে পরে আছে। এই বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চুরির বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers