রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

দেশে হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২০:৩২

86
  • ছবি : নিউজজি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৯ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers