রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

লোকালয় থেকে ২টি বনবিড়াল শাবক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১১:৩৯

120
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২টি বনবিড়াল শাবক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধনার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সাতগাঁও লাহোরপুর গ্রামের সমর মোদক নামে এক ব্যক্তির বাড়িতে তাদের পোষা হাঁস খেতে মায়ের সাথে আসে ২টি বনবিড়াল শাবক।

এ সময় হাঁসগুলোর চেচামেচি শোনে বাড়ির লোকজন এগিয়ে আসলে শাবকগুলো রেখে মা বনবিড়ালটি পালিয়ে যায়।

পরে সমর মোদক শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বিড়াল শাবক ২টি উদ্ধার করেন।

উদ্ধারের পর বিড়াল শাবকগুলোকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers