রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির নেতাসহ আটক ৬

লালমনিরহাট প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৬:০১

106
  • ছবি : নিউজজি

লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ ৬ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মেসেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন ও নীলফামারীর ডিমলা উপজেলার দুলাল মিয়া।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার মেসিরঘাট সীমান্ত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। এমন একটি গোপন খবরে মঙ্গলবার দিনগত মধ্যরাতে অভিযান চালায় বিজিবি। এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি জাল পাইপ, একটি মোটরসাইকেল, ২টি ব্যাটারিচালিত অটোরিকশা, রিং পাইপ, তেলের ড্রাম ও ৬টি মোবাইল ফোনসহ ৬ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে আটককৃতদের সোপর্দ করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ৬ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। বিজিবি বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ দিলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers