রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫:৫৫

76
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি মোছা. রহিমা খাতুন।

এতে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম, উপজেলা কৃষকদলের সভাপতি আইনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য দবিরউদ্দিন ও আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers