শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

কাজিপুরে নবাগত ইউএনওর সাথে ক্যাবের মতবিনিময়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭:০৪

50
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: কাজিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীনের সাথে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইউএনও শাহানাজ পারভীন ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেন। এ কাজে ক্যাবসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় ক্যাব কাজিপুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. আতিকুল ইসলাম, সহসভাপতি সহকারী শিক্ষক এস এম সেলিম রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিরুল মোমেনিন সম্রাট ও সদস্য মাইনুল ইসলাম সংগ্রাম উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers