রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ১

বরিশাল প্রতিনিধি ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১২:৫৬

101
  • বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ১

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় যাত্রীবাহী পরিবহণের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত দুই সন্তানের জনক আরাফাত রহমান বাবু (৩২) আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। গুরুত্বর আহত আসাদুল ইসলাম (৩১) আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহি তাজবী পরিবহণ দুর্ঘটনাস্থলের স্পীড ব্রেকার অতিক্রমকালে বিপরিতদিক থেকে আসা বেপরোয়াগতির মোটরসাইকেল স্ব-জোরে পরিবহণের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুত্বর অবস্থায় অপর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল দুটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers