বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৫:০০

109
  • সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ৩নং রাজাগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহমেদের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চৌরঙ্গী বাজার এলাকায় স্থানীয় ডিলার মেসার্স অনন্ত কুমার কুন্ডু পয়েন্ট-এ সার বিতরণ শুরু হয়। অভিযোগ রয়েছে, বিতরণের পূর্বে সার আত্মসাৎ এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করে এক সাংবাদিককে সার পাইয়ে দেন ওই কর্মকর্তা। স্থানীয়দের তোপের মুখে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি পরে ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সুষম বণ্টনের উদ্যোগ নেন। তবে কৃষকদের অভিযোগ, কার্ড ও টাকা নিয়ে মাস্টাররোলে স্বাক্ষর নেয়ার পর রশিদ দেয়া হলেও পরে সার শেষ বলে তাদের টাকা ফেরত দেয়া হয়। একরামুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহাতাব আলী ও মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন কৃষক সার না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহমেদ জানান, তিনি স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রকৃত কৃষকদের মাঝেই সার বিতরণ করেছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers