বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

রাজশাহী প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩১:৪৮

86
  • ছবি : নিউজজি

রাজশাহী: মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পোছাতে বিভিন্ন পরামর্শ দেন। এছাড়াও সাংবাদিকরা সামাজক নানা ধরনের সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

রেঞ্জ ডিআইজি বক্তব্য শুনে সেগুলো সমাধান ও আইনি সেবা পেতে যাতে কাউকে ভোগান্তি পোহাতে না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

ডিআইজি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনো ধরণের ছাড় দেয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী আরআরএফ'র কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers