বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার যুবকের এক বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২০:০২

82
  • ছবি : নিউজজি

রাজশাহী: মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমন আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ইমন আলী শাহমখদুম থানার ভুগরইল মধ্যপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে ইমন আলীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্যাপেন্টাডল রাখার অপরাধে ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers