শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

নন্দীগ্রামে বৈদ্যুতিক শকে যুবকের করুণ মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩০:২৬

82
  • ছবি : নিউজজি

বগুড়া: নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে বৈদ্যুতিক শকে তোরাব আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভাটগ্রাম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম কাশেম চেয়ারম্যানের নাতি ও আব্দুস সামাদের একমাত্র পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটায় নিজ বাড়ির ঊঠানের পাশের পুকুরে বাল্ব লাগানোর জন্য মেইন সুইচ হতে তার টেনে লাইন সংযোগের সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে এই দুর্ঘটনার শিকার হন। পরে তাৎক্ষণিক তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটে যাওয়া এই দুর্ঘটনার মূহুর্তেই মধ্যেই এলাকায় মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে চাকলমা গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের বাড়িতে ছুটে যান।

​তোরাব আলীর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers