শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৩:১১

77
  • কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু

ঢাকা: নানা জটিলতা কাটিয়ে অবশেষে ৮৩৬ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজ ‘এমভি বারো আউলিয়া’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।

এদিকে, বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল থেকে যাত্রা শুরু করবে বলে জানা যায়।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানায়, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাবার পর, বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা নাগাদ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পেয়েছেন তারা। দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers